Ridge Bangla

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা

২০২৮ সালের শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে বেশ কিছু বড় পরিবর্তনের পরিকল্পনা করা হয়। কমিটির সদস্যরা জানান, ২০২৮ সালের বইয়ে শরিফ ওসমান হাদির জীবন, কর্ম, শাহাদাত ও পরবর্তী ঘটনাগুলো বিস্তারিতভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।

এর পাশাপাশি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়েও আসছে নতুন পরিবর্তন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ এই দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করে সংযোজন করা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন