Skip to main content

Ridge Bangla

আসন্ন প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ ৪২ হাজার ২৯১ কোটি টাকা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নতুন এই প্রস্তাবিত বরাদ্দ বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বিশাল বাজেট পেশ করেন, সেখানেই প্রতিরক্ষা খাতের এই ব্যয় রূপরেখা উঠে আসে।

উল্লেখ্য, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৪০ হাজার ৫০২ কোটি টাকা।

প্রস্তাবিত এই প্রতিরক্ষা বাজেটের সিংহভাগই ব্যয় হবে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন বাবদ, যার পরিমাণ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা। এছাড়া এই সার্ভিসের উন্নয়ন খাতের জন্য রাখা হয়েছে ১ হাজার ৬১১ কোটি টাকা।

বাজেটের বিশ্লেষণে আরও দেখা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয় হিসেবে ১ হাজার ৯১৫ কোটি টাকা ও সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন খাতের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

This post was viewed: 15

আরো পড়ুন