Ridge Bangla

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) কার্টেল ওভারের ম্যাচে এই জয় নিশ্চিত হয়।

বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। ছোট লক্ষ্য হলেও শুরুতে ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান তানজিদ তামিম (০)। তবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ৮৬ রানের জুটি গড়ে ম্যাচে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। দুজনই ৪২ রান করে আউট হন।

মাঝে লিটন দাস (২১) ও মোসাদ্দেক হোসেন (১৫) দ্রুত ফিরে গেলে ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়।

৯৫ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হৃদয়। ২২ বলে ২২ রান করে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মিরাজ।

এর আগে টস জিতে ব্যাটিং করা অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে। শুরুতেই ধস নামে তাদের ইনিংসে। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে ০ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা।

পরে মার্নাস লাবুশেন (৫৫) ও জাভিয়ের বার্টলেট (৫২) ছাড়া কেউ বড় স্কোর করতে পারেননি। বাংলাদেশের হয়ে তাসকিন ও মোস্তাফিজ ৩টি করে এবং তানভীর ইসলাম ২টি উইকেট নেন।

ম্যাচসেরা পারফরম্যান্সে ঐতিহাসিক সিরিজ জয় উদযাপন করে বাংলাদেশ দল।

This post was viewed: 5

আরো পড়ুন