Skip to main content

Ridge Bangla

২০৩০ পর্যন্ত ইভি ও চার্জিং অবকাঠামো আমদানিতে ব্যাপক শুল্ক ছাড়ের প্রস্তাব

দেশে পরিবেশবান্ধব যানবাহনের চলাচল বাড়াতে বাজেটে বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড এবং চার্জিং অবকাঠামো আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড়ের প্রস্তাব করেছে সরকার। পক্ষান্তরে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন নিরুৎসাহিত করতে কিছু নির্দিষ্ট গাড়ি আমদানির ক্ষেত্রে কর বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

নতুন প্রস্তাবনা অনুযায়ী, আমদানিকৃত ইভির মূল্য ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হলে মোট করভার বর্তমানের প্রায় ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ করার কথা বলা হয়েছে। এছাড়া ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এই করহার হবে ৮০ শতাংশ।

পাশাপাশি পরিবেশবান্ধব গণপরিবহনকে উৎসাহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর মওকুফের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সাধারণ ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানির ক্ষেত্রে শুধু ভ্যাট ছাড়া বাকি সব ধরনের শুল্ক-কর অব্যাহতির সুবিধা আগামী ৩০ জুন ২০৩০ সাল পর্যন্ত বজায় রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন