Skip to main content

Ridge Bangla

বৈদ্যুতিক গাড়ি ও চার্জিং অবকাঠামো আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (পিএইচইভি) এবং চার্জিং অবকাঠামো আমদানিতে ব্যাপক শুল্ক ও কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর কিছু গাড়ির ওপর কর বাড়ানোর পরিকল্পনাও রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে মোট করভার প্রায় ৯৩ শতাংশ। নতুন প্রস্তাব অনুযায়ী, ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইভির ক্ষেত্রে করভার কমিয়ে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার ডলার পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ নির্ধারণ করা হতে পারে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতেও ভ্যাট ছাড়া বাকি শুল্ক-কর ছাড়ের সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা রয়েছে।

প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও করহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার সিসি ক্ষমতার নতুন পিএইচইভি গাড়ির ওপর নিয়ন্ত্রক ও সম্পূরক শুল্ক কমানো হবে।

অন্যদিকে, চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে বিদ্যমান প্রায় ৪০ শতাংশ করভার সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন