কথা কাটাকাটির জেরে জাহাজে থাই নাবিক নিহত, সহকর্মী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই নাবিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক নাবিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নাবিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাবিকের নাম রাফিফং কালাহান (৩০)। […]
১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো

আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কমিটির প্রস্তাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো তিন অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথম দুই অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ করে প্রদান করা […]
১ কোটি ৭০ লাখ টাকা চাঁদা আদায়: আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা ও ৩ সহযোগী গ্রেফতার

ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় প্রায় পৌনে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মাহমুদ হাসান সোনামনি নামে এক যুবদল নেতাকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) পাবনার ঈশ্বরদী থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলার প্রেক্ষিতে পাশের লালপুর উপজেলার পালিদহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত সোনামনি ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। […]
অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধ অনুসারে বিচার করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধীর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর […]
আনসার বাহিনী কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে আয়োজিত […]
পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্টে ঐতিহাসিক জয় বাংলাদেশের

সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা। ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র তিনটি উইকেট। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান […]
হজ পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের দেশত্যাগ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সৌদি আরবের উদ্দেশ্যে বুধবার (২০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন তিনি। পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। জামায়াত আমিরকে বিদায় জানাতে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি […]
২১ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রস্তাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম বর্তমানের তুলনায় ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানো হতে পারে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়। শুনানিতে […]
ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া তিনি স্থানীয়ভাবে ডিশ ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা […]
২২ বছর পর লিগ শিরোপার দেখা পেল আর্সেনাল

২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল। মঙ্গলবার বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করায় মিকেল আর্তেতার দলের শিরোপা নিশ্চিত হয়। গত তিন মৌসুম ধরে রানার্সআপ হওয়ার পর এবার শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেল গানার্সরা। একই সঙ্গে শেষ হলো তাদের ছয় বছরের শিরোপা খরা। এর আগে সোমবার বার্নলিকে ১-০ গোলে […]
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে […]
সেনা কর্মকর্তা তানজিম হত্যা: মৃত্যুদণ্ড-যাবজ্জীবনসহ ১৩ জনের সাজা

কক্সবাজারের ডুলাহাজারায় সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে অভিযোগ থেকে খালাস প্রদান করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বুধবার (১৯ মে) দুপুরে […]
প্রতারণার মামলায় এরশাদের পত্নী বিদিশার ২ বছরের কারাদণ্ড

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত জানান, নির্ধারিত জরিমানা অনাদায়ে বিদিশাকে আরও এক […]
কর মামলায় জয়ী শাকিরা, ফেরত পাচ্ছেন অর্থ

স্পেনের একটি আদালত বিশ্বখ্যাত পপতারকা শাকিরার ওপর আরোপিত ৬ কোটি ৪০ লাখ ডলারের জরিমানাকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০২১ সালে স্পেনের কর বিভাগ তার বিরুদ্ধে এই জরিমানা ধার্য করেছিল। স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বছরে ১৮৩ দিনের বেশি দেশটিতে অবস্থান করলে তাকে কর দিতে হয়। কর কর্তৃপক্ষের দাবি ছিল, শাকিরা ২০১১ সালে নির্ধারিত সময়ের […]
জেনে নিন কোন পশুর বয়স কত হলে কোরবানি করা জায়েজ

কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করা হয়। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তা-আলা বলেন, ‘অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার: ২)। উপরোক্ত এই আয়াত থেকেই বোঝা যায়, ইসলাম ধর্মাবলম্বীদের জীবনে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী এ ইবাদত শুদ্ধভাবে […]
তেহরানে গণবিয়ে, যুদ্ধে আত্মত্যাগের অঙ্গীকার শতাধিক দম্পতির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন বড় চত্বরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের প্রয়োজনে জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন এমন ব্যক্তিরাই এই আয়োজনে অংশ নেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইমাম হোসেন স্কয়ারেই ১০০-এর অধিক এমন দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনের উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন […]
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ এবং গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক […]
প্রথম প্রান্তিকে রূপালী ব্যাংকের লোকসান ৩৯৬ কোটি টাকা

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক প্রায় ৩৯৬ কোটি টাকা নিট লোকসানের মুখে পড়েছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ছিল ২১ কোটি টাকা। সুদ আয় কমে যাওয়া এবং ব্যয় বেড়ে যাওয়াকে এই বড় লোকসানের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যাংকটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের […]
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬, পাল্টা হামলার দাবি হিজবুল্লাহর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা ও গণমাধ্যম সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দেইর কানুন আল-নাহর এলাকায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে বিমান হামলায় ১০ জন নিহত হন। এছাড়া কফারসির এলাকায় দুই নারীসহ চারজন এবং হারুফ ও […]
শৈশব গ্রাস করছে ‘ডিজিটাল স্ক্রিন’, অকালেই ঝুঁকিতে স্বাস্থ্য

জনসংখ্যার চাপে পিষ্ট এক নগরী ঢাকা। এখানে বয়স্কদের খেলার মাঠ থেকে শুরু করে শিশুদের জন্য অতি প্রয়োজনীয় খোলা জায়গারও বড্ড অভাব। ইট-কাঠের এই ব্যস্ত খাঁচায় বিনোদন খুঁজতে বা অবসর সময়ে শিশু-কিশোরদের বেশিরভাগ সময় কাটে এখন ডিজিটাল ডিভাইসের স্ক্রিনে। একটা সময় যেখানে আমাদের অবসর ছিল নিজ বয়সীদের সঙ্গে আড্ডা-খেলাধুলা থেকে শুরু করে পরিবারের লোকজনের সঙ্গে ঘরে […]