Ridge Bangla

প্রথম প্রান্তিকে রূপালী ব্যাংকের লোকসান ৩৯৬ কোটি টাকা

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক প্রায় ৩৯৬ কোটি টাকা নিট লোকসানের মুখে পড়েছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ছিল ২১ কোটি টাকা। সুদ আয় কমে যাওয়া এবং ব্যয় বেড়ে যাওয়াকে এই বড় লোকসানের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সুদ আয় হয়েছে ৬৫৮ কোটি টাকা। বিপরীতে সুদ পরিশোধ করতে হয়েছে প্রায় ১ হাজার ৩০৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে সুদ আয় ছিল ৮৫৯ কোটি টাকা এবং সুদ পরিশোধ ছিল ১ হাজার ১৩৭ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির পরিচালন লোকসান দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা। অথচ আগের বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ৩০৬ কোটি টাকা।

এদিকে আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ১২ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সায়।

This post was viewed: 8

আরো পড়ুন