Ridge Bangla

তেহরানে গণবিয়ে, যুদ্ধে আত্মত্যাগের অঙ্গীকার শতাধিক দম্পতির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন বড় চত্বরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের প্রয়োজনে জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন এমন ব্যক্তিরাই এই আয়োজনে অংশ নেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইমাম হোসেন স্কয়ারেই ১০০-এর অধিক এমন দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনের উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন সময়ে জনগণের মনোবল বৃদ্ধি করা। অনুষ্ঠানে অংশ নেওয়া দম্পতিরা ‘জানফাদা’ কর্মসূচিতে যুক্ত হয়ে প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গের অঙ্গীকার করেন।

এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, কয়েকজন নবদম্পতি সামরিক জিপে করে এই গণবিয়ের অনুষ্ঠানে অংশ নেন।

ইরান সরকার জানিয়েছে, যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মসূচিতে ইতোমধ্যে লাখো মানুষ নিবন্ধন করেছেন। এই তালিকায় দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নামও রয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন