Ridge Bangla

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ এবং গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তারা বলেন, পারস্পরিক সম্মান ও গঠনমূলক সংলাপের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

This post was viewed: 9

আরো পড়ুন