Ridge Bangla

১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো

আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কমিটির প্রস্তাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো তিন অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথম দুই অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ করে প্রদান করা হবে এবং তৃতীয় অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত করা হবে। এ প্রস্তাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগত সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল বেতনের প্রথম ধাপ বাস্তবায়নে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো প্রণয়নের জন্য সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়।

This post was viewed: 8

আরো পড়ুন