পায়ুপথে জখমসহ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকায় শিশু লামিসা হত্যার রেশ না কাটতেই এবার বনশ্রী এলাকার একটি হিফজ মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। প্রাথমিক তদন্তে তার পায়ুপথে জখমের চিহ্ন পাওয়া গেছে। ফলে তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা […]
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর-পূর্বাঞ্চল

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ও সীমান্তবর্তী ভারতের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ভূমিকম্পে হবিগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকা সাময়িকভাবে কেঁপে ওঠে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত […]
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের চতুর্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোররাতে আগুন লাগার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার পরপরই […]
মোংলায় দুই ট্রলারের সংঘর্ষে ৬ শ্রমিক নিখোঁজ

বাগেরহাটের মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৬ জন ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধার পাওয়া শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কারখানার ছুটি শেষে শতাধিক শ্রমিক খেয়াঘাটে জড়ো হন। প্রায় ৫০ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার মোংলা ঘাট থেকে […]
ওমান থেকে দেশে ফিরল একই পরিবারের চার ভাইয়ের মরদেহ

ওমানে গাড়ির ভেতরে এয়ার কন্ডিশনের ত্রুটিপূর্ণ এক্সজস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে মৃত্যুবরণ করা রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামে মরদেহ গ্রহণ করা হয়। মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি কফিনের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার […]
আজ গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। সফরের শুরুতে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাষ্ট্রীয় কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং […]
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার নরেন ধরের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নগর […]
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক স্মিথ মারা গেছেন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাইক স্মিথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (১৮ মে) তার মৃত্যুর খবর প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এজবাস্টনে ওয়ারউইকশায়ার ও গ্ল্যামারগনের মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই সাবেক অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানান। ডানহাতি এই ব্যাটার […]
উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান: ২২ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত অভিযানে ২২ জন ভারতপন্থি সশস্ত্র ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওই এলাকায় সশস্ত্রদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে ১৭ মে থেকে সেখানে ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু করে নিরাপত্তা বাহিনী। গত ২৪ […]
সংসদ নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাহিনীটির সদস্যরা দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাহিনীর সব পর্যায়ের সদস্য, […]