Ridge Bangla

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা অনুষ্ঠিত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) রাত ১০টায় এই জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা জুলাইকে স্মরণ করে নানা স্লোগান দেন। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, […]

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশার দাবি মিটিয়ে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা। রোববার (১৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এর ফলে এখন থেকে বিমানবন্দরে আগত যাত্রীরা বিনা খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আফরোজা খানম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার […]

১১৬টি অনলাইন জুয়ার সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

দেশে অবৈধ অনলাইন জুয়ার বিস্তার রোধে ১১৬টি ওয়েবসাইট ও অ্যাপ বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব সাইট শনাক্ত করে বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তালিকা পাঠানো হয়েছে। রোববার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, চলতি মাসের শুরু […]

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি। রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম […]

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১৬ মার্চ […]

ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা সংগ্রহ, বিতরণে অনিয়ম, বিলম্ব ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল ইসলাম। সোমবার (১৮ মে) দুপুরে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে বলে […]

ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম ইয়াসিন আলী। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন ইয়াসিন আলী। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত […]

দেশের সব বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াইফাই সেবা

দেশের সব বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ সেবা চালু করা হয়। তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৯৯ শতাংশ মানুষের কাছে চতুর্থ […]

ভারতে চার বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণের শিকার দুই বোনের আত্মহত্যা

চার বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন ভারতের রাজস্থানের যোধপুর জেলার দুই বোন। পৃথক সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, যোধপুরের একটি ডিজিটাল সেবা কেন্দ্রের অপারেটর মহিপাল নামের এক যুবক প্রথমে বড় বোনের কিছু আপত্তিকর ভিডিও গোপনে […]

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদিতে ব্যাপক ধরপাকড়

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন ইকামা আইন, ৩ হাজার […]

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী

সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। রোববার (১৭ মে) সচিবালয়ে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে চায়। বিশেষ করে বিজ্ঞাপন […]

জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা, সৃষ্টি হয়েছে উত্তেজনা ও বিতর্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৭ মে) সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

৫-৬ হাজার টাকায় স্মার্টফোন আনার পরিকল্পনা সরকারের

দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে কম দামে ডিভাইস সরবরাহ ও কিস্তিতে ক্রয়ের সুবিধা চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন […]

জুন থেকে বাড়তে পারে বিদ্যুতের দাম

আগামী জুন মাস থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)। এ লক্ষ্যে চলতি সপ্তাহে বিদ্যুতের পাইকারি, খুচরা ও সঞ্চালন পর্যায়ের মূল্যবৃদ্ধি প্রস্তাব নিয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে। শুনানি শেষে মে মাসের মধ্যেই নতুন দর নির্ধারণ করা হতে পারে। জ্বালানি তেল ও তরলীকৃত গ্যাসের (এলপিজি) দাম বাড়ার পর এবার […]

মোটরসাইকেল চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

মোটরসাইকেলের মালিক ও চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই শ্রেণির মানুষ সাধারণত সম্পদশালী নন এবং জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করেন। রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির লিখেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে […]

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

রাজধানীতে সম্ভাব্য নাশকতা ও নিষিদ্ধঘোষিত সংগঠনের তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণা ও কর্মসূচির তথ্য নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিএমপির একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়। এতে ভোররাত থেকে অলিগলি, […]

সোমবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত […]

শাহ আলী মাজারে হামলার মামলায় গ্রেপ্তার ৩

রাজধানীর শাহ আলী মাজারে জিয়ারতকারী ও ভক্তদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতের ওই হামলায় গুরুতর আহত রেশমি বেগম নামে এক নারী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনি নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করেছেন। শনিবার (১৬ মে) রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিন, অর্থাৎ ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। রেলওয়ের ঘোষণায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু […]

দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে

দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রোববার (১৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, […]