Ridge Bangla

ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা সংগ্রহ, বিতরণে অনিয়ম, বিলম্ব ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল ইসলাম। সোমবার (১৮ মে) দুপুরে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

রিটে বলা হয়, হামের টিকা ব্যবস্থাপনায় অনিয়মের দায় নিরূপণে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হলে, ওই কমিশন প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত সংশ্লিষ্ট সাবেক উপদেষ্টাদের বিদেশযাত্রা বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবীর অভিযোগ, ইপিআই কর্মসূচির টিকা কেনা ও বিতরণ ব্যবস্থায় পরিবর্তনের কারণে প্রশাসনিক জটিলতা তৈরি হয় এবং এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তিনি দাবি করেন, পূর্বে টিকা কেনা হতো উন্নয়ন বাজেট থেকে, পরে তা রাজস্ব খাতে আনা হয় এবং ইউনিসেফের মাধ্যমে আংশিক ক্রয় ব্যবস্থা পরিবর্তন করা হয়।

রিটে আরও বলা হয়, বিষয়টি নিয়ে গত ৬ এপ্রিল সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে আবেদন করা হয়।

রিটকারীর ভাষ্যমতে, হামের প্রাদুর্ভাবে দেশে শিশুমৃত্যুর ঘটনা বাড়ছে, যা তদন্ত করে দায় নির্ধারণ করা জরুরি।

This post was viewed: 3

আরো পড়ুন