Ridge Bangla

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা অনুষ্ঠিত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) রাত ১০টায় এই জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা জুলাইকে স্মরণ করে নানা স্লোগান দেন।

জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ এমপি, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ অনেকে জানাজায় অংশ নেন।

জানাজায় ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শহীদ মিনার প্রাঙ্গণে জানাজা ঘিরে সন্ধ্যার পর থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। জানাজা শেষে সংক্ষিপ্ত দোয়া ও শোক প্রকাশ করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন