Ridge Bangla

৫-৬ হাজার টাকায় স্মার্টফোন আনার পরিকল্পনা সরকারের

দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে কম দামে ডিভাইস সরবরাহ ও কিস্তিতে ক্রয়ের সুবিধা চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানান তিনি।

এ সময় রেহান আসিফ বলেন, দেশে এখনো স্মার্টফোনের ব্যবহার ৫০ শতাংশের নিচে। অথচ সরকার ৪জি ও ৫জি প্রযুক্তি সম্প্রসারণের কথা ভাবছে। এসব প্রযুক্তির সুবিধা পেতে সাধারণ মানুষের হাতে উপযুক্ত ডিভাইস পৌঁছানো জরুরি। বর্তমানে সবচেয়ে কম দামের স্মার্টফোন কিনতেও প্রায় ১০ হাজার টাকা লাগে, যা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে।

তিনি জানান, সরকার মোবাইল প্রস্তুতকারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যাতে কম খরচে বেসিক ৪জি অ্যান্ড্রয়েড ফোন উৎপাদন করা যায়। পাশাপাশি গ্রাহকদের জন্য ইএমআই বা মাসিক কিস্তির সুবিধাও চালুর পরিকল্পনা রয়েছে।

এ সুবিধা চালু হলে ১ হাজার থেকে দেড় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন ব্যবহার শুরু করা যাবে। কিস্তির বাকি অর্থ ৬-১২ মাসে পরিশোধ করা যাবে।

This post was viewed: 1

আরো পড়ুন