Ridge Bangla

জামায়াত নেতার বাড়িতে মিলল সরকারি চাল

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযুক্ত আবদুস সামাদ স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি কর্মসূচির চাল মজুদ করে পরে বেশি দামে […]

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৯০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান উন্নয়ন ও ড্রেনেজ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আগামী ডিসেম্বরের মধ্যেই নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে আসবে। শনিবার (১৬ মে) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে […]

চুক্তি করতেই হবে, নাহলে ইরানের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, দ্রুত কোনো শান্তিচুক্তি না হলে দেশটির জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য একটি সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তার ভাষ্য, চুক্তি না হলে পরিস্থিতি আরও […]

মেঘনা নদীতে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা লুট

কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনা এলাকায় মেঘনা নদীতে ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সংঘটিত এ ঘটনায় বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। ঘটনাটি নদীপথে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা জানান, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার ‘এনএম ব্রাদার্স’ নামের বাদাম […]

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। শনিবার (১৬ মে) প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। এতে মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরা হয়। […]

পাটগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। […]

কক্সবাজারে রেস্তোরাঁয় খাবার খেয়ে ৩০ পর্যটক অসুস্থ

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল আল্-গণি রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩০ পর্যটক অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার (১৫ মে) রাতে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের একটি শিক্ষা সফর দল কক্সবাজারে অবস্থানকালে ওই রেস্তোরাঁয় সামুদ্রিক কোরাল মাছের বারবিকিউসহ রাতের খাবার গ্রহণ করে। খাবারের […]