Ridge Bangla

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদিতে ব্যাপক ধরপাকড়

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন ইকামা আইন, ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা এবং ১ হাজার ৩৯২ জন শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার হন। একই সময়ে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া সহস্রাধিক অভিবাসীর ভ্রমণ নথি ও ফিরতি যাত্রার প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ২৬ হাজার ৬৩২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা, আশ্রয় বা যাতায়াতে সাহায্য করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট যানবাহন ও স্থাপনাও বাজেয়াপ্ত করা হবে।

This post was viewed: 3

আরো পড়ুন