Ridge Bangla

দেশের সব বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াইফাই সেবা

দেশের সব বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ সেবা চালু করা হয়। তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৯৯ শতাংশ মানুষের কাছে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গেছে। ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত হয়েছে। তবে শুধু সংযোগ বৃদ্ধি নয়, সেই সংযোগকে নিরাপদ, স্থিতিশীল, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক করাও সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় ও বিদেশি বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আউটসোর্সিং খাত ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হবে। বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারকারী দেশের পাশাপাশি প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবেও গড়ে তুলতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

This post was viewed: 1

আরো পড়ুন