Skip to main content

Ridge Bangla

নবম পে-স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য বেতন কাঠামোর একটি প্রস্তাবনা প্রকাশের পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন কাঠামো চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি পে-স্কেল কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণার কথা থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও করোনার প্রভাবে নবম পে-স্কেল ঘোষণা বিলম্বিত হয়।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের সম্ভাব্য বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় গ্রেডে বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া চতুর্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা বেতন নির্ধারণের আলোচনা চলছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনও বাড়ানোর প্রস্তাব রয়েছে।

সম্ভাব্য তালিকায় দশম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং বিশতম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন