বাংলাদেশ পুলিশে বড় রদবদল, ১২টি জেলায় নতুন এসপি নিয়োগ

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের এসপি রবিউল ইসলামকে নৌ পুলিশে এবং ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর এসপি মিজানুর রহমানকে পঞ্চগড়ে […]
হলি আর্টিজানের মতো ঘটনা আর চাই না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে আর কোনো হলি আর্টিজান হামলার মতো ঘটনা দেখতে চায় না সরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনতা দেওয়া হলেও সেগুলো যেন কোনোভাবে জঙ্গিবাদের আঁতুড়ঘরে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। […]
শাপলা চত্বর ঘটনায় ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার সময় বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকায় শাপলা চত্বরে ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ […]
চট্টগ্রামের নতুন এসপি হলেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম দীর্ঘদিন ধরে ডিএমপির গুরুত্বপূর্ণ ইউনিট রমনা বিভাগে দায়িত্ব পালন করে […]
আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চীনে নিহত ২১ জন

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অন্ততপক্ষে ৬১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিস্ফোরণের ফলে আকাশ ধোঁয়ার বিশাল কুণ্ডলীতে ছেয়ে যেতে দেখা গেছে। এ […]
নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে সোমবার রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন দেয় ইসি, যা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জামায়াত জোটের জন্য […]
চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে জেরার মুখে ২ যুবকের পলায়ন

নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে এক ইতালি প্রবাসীর স্ত্রীকে বিয়ে করতে এসে স্থানীয়দের সন্দেহে পড়ে জেরার মুখে পালিয়ে গেছে দুই যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে গত রোববার (৩ মে) বিকেলে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ফতেপুর গ্রামের ওই নারীর সঙ্গে সামাজিক মাধ্যমের পরিচয় একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নিলে ওই গৃহবধূকে বিয়ের উদ্দেশ্যে […]
স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, কোনো সুবিধা নয়: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলোয় অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত এবং সেবার বণ্টনের হারও অসম বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়, এটি একজন মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, […]
হরমুজ প্রণালিতে হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক এক হামলাকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের ভিন্নমুখী বক্তব্য সামনে এসেছে। তেহরানের দাবি, মার্কিন বাহিনীর অভিযানে পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং হামলার লক্ষ্যবস্তু ছিল যাত্রীবাহী ছোট নৌকা, কোনো সামরিক নৌযান নয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ওই অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় বাধা সৃষ্টি […]
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার টাকা। এর পাশাপাশি দূতাবাসের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। এই পদে নিয়োগপ্রাপ্ত […]
মেট্রোরেলে পকেটমার চক্রের তৎপরতা, শারীরিক ও আর্থিকভাবে ক্ষতির শঙ্কায় যাত্রীরা

রাজধানীর মেট্রোরেলে এক যাত্রীর সঙ্গে সংঘবদ্ধ পকেটমার চক্রের ভয়াবহ তৎপরতার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে কারওয়ান বাজার থেকে ওঠা সেই যাত্রীর সঙ্গে শাহবাগ স্টেশনে পৌঁছানোর ঠিক আগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ট্রেনটি শাহবাগ স্টেশনে থামার কয়েক সেকেন্ড আগে হঠাৎ ভিড়ের মধ্যে কৃত্রিম জট তৈরি করে ৫-৬ জনের একটি চক্র। এ সময় একজন তার পকেটের […]
যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের মূল লক্ষ্য দেশের স্বার্থরক্ষা নিশ্চিত করা। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি তার আহ্বানে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা সম্ভব নয়। এই চুক্তিটি বর্তমান […]
তিন ধাপে বাস্তবায়ন করা হবে পে-স্কেল

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। অর্থনীতির ওপর চাপ হ্রাসে আগামী তিন বছরে পর্যায়ক্রমে নতুন পে-স্কেল কার্যকর করার প্রস্তাব করা হবে। এ পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের প্রায় […]
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব; ইউনিটে বাড়তে পারে দেড় টাকা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাইকারি ও খুচরা- উভয় পর্যায়ে মূল্য সমন্বয়ের প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এ পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ দেড় টাকা এবং খুচরা পর্যায়ে প্রায় ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। ব্যবহারভিত্তিক শ্রেণি অনুযায়ী […]
বিশ্ব বাণিজ্যের পথে ঝুঁকি: পাঁচটি সমুদ্রপথে বাড়ছে অনিশ্চয়তা

বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে যে অদৃশ্য অবকাঠামো সবচেয়ে বড় ভূমিকা রাখে, তার অন্যতম হলো সমুদ্রপথ। অথচ এই বৈশ্বিক বাণিজ্যের বিশাল অংশ নির্ভর করে অল্প কয়েকটি সরু সমুদ্রপথের ওপর, যেগুলোকে বলা হয় সামুদ্রিক ‘বটলনেক’। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা, আবারও সামনে এনেছে এই পথগুলোর ভঙ্গুরতা এবং বিশ্ব অর্থনীতির ওপর তাদের গভীর প্রভাব। […]
কেন পশ্চিমবঙ্গের মমতা ‘দুর্গ’ বিজেপির দখলে?

বলা হয়ে থাকে, সকালের সূর্য পুরো দিনের পূর্বাভাস দেয়। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এই কথাটি আরও একবার প্রমাণিত হয়েছে। পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে যে পূর্বাভাস পাওয়া গিয়েছিল, তার পরিণতি বাস্তবে চিত্রায়িত হলো পাঁচ বছর পর হওয়া আরেকটি নির্বাচনের ফল ঘোষণার মধ্যে দিয়ে। পাঁচ বছর আগে মমতা তার এক সময়ের বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু […]
সীমান্তে পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্তে পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, তিস্তা পানি বণ্টন চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের অধীনে হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ভারতের […]
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম। আসন্ন ২০২৬-২৭ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ লক্ষ্যে আজ মঙ্গলবার (৫ মে) সকালে অ্যাটর্নি জেনারেলের কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পত্রে সহকারী অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে […]
শাপলা চত্বরের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ঘটনার প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের […]
উত্তর-পূর্বাঞ্চলের নদীতে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

টানা বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে তিন জেলার অন্তত সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যার আশঙ্কা বাড়িয়েছে। সোমবার (৪ মে) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে নেত্রকোনার […]