Skip to main content

Ridge Bangla

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার টাকা। এর পাশাপাশি দূতাবাসের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সেন্টারস ফর ডিজিজ কন্ট্রল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিভিশন অব গ্লোবাল হেলথ প্রটেকশন (ডিজিএইচপি) প্রোগ্রামের আওতায় কাজ করবেন। তার প্রধান দায়িত্বের মধ্যে থাকবে বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি, অপারেটিং বাজেট ব্যবস্থাপনা, অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস বা অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বা মার্কিন সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

প্রার্থীদের ইংরেজি ও বাংলা- উভয় ভাষায় সাবলীল হতে হবে এবং পাবলিক হেলথ সংক্রান্ত টার্ম অনুবাদ ও ব্যাখ্যা করার সক্ষমতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ আগামী ৬ মে ২০২৬। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

This post was viewed: 64

আরো পড়ুন