Ridge Bangla

তিন ধাপে বাস্তবায়ন করা হবে পে-স্কেল

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

অর্থনীতির ওপর চাপ হ্রাসে আগামী তিন বছরে পর্যায়ক্রমে নতুন পে-স্কেল কার্যকর করার প্রস্তাব করা হবে। এ পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করতে পারে অর্থ বিভাগ। প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ প্রথম ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও সদস্যরা ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। কারণ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাপের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন