ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম দীর্ঘদিন ধরে ডিএমপির গুরুত্বপূর্ণ ইউনিট রমনা বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখেন এবং পেশাগত দক্ষতার জন্য প্রশংসিত হন।
মাসুদ আলমের বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন ও জনসমাগম নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশাসনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।