Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালিতে হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক এক হামলাকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের ভিন্নমুখী বক্তব্য সামনে এসেছে। তেহরানের দাবি, মার্কিন বাহিনীর অভিযানে পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং হামলার লক্ষ্যবস্তু ছিল যাত্রীবাহী ছোট নৌকা, কোনো সামরিক নৌযান নয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ওই অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় বাধা সৃষ্টি করলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একাধিক নৌযান ধ্বংস করা হয়। তিনি ছয়টি নৌযান ধ্বংসের কথা বললেও, পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি নৌযানের কথা উল্লেখ করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই দাবির পর ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে তেহরান। ইরানের দাবি, আইআরজিসির কোনো নৌযান ক্ষতিগ্রস্ত হয়নি। বরং ওমানের খাসাব উপকূল থেকে ইরানের দিকে যাত্রারত দুটি ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়, যা ছিল বেসামরিক।

This post was viewed: 43

আরো পড়ুন