Ridge Bangla

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে সোমবার রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন দেয় ইসি, যা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

জামায়াত জোটের জন্য বরাদ্দ ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জোটের ১২ জন প্রার্থী ইতোমধ্যে শপথ নিয়েছেন। যদিও এই আসনগুলোর জন্য জোট থেকে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে মনিরা শারমিনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়। অন্যদিকে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ শেষে বৈধ বলে ঘোষণা করা হয়।

This post was viewed: 21

আরো পড়ুন