Ridge Bangla

শাপলা চত্বর ঘটনায় ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার সময় বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকায় শাপলা চত্বরে ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হওয়ার তথ্য ও পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন এলাকায় একই সময়ে ও পরবর্তী সময়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

চিফ প্রসিকিউটর বলেন, ঘটনার তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও জানান, মামলার তদন্তে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে সব নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।

This post was viewed: 8

আরো পড়ুন