Ridge Bangla

যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের মূল লক্ষ্য দেশের স্বার্থরক্ষা নিশ্চিত করা। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি তার আহ্বানে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা সম্ভব নয়। এই চুক্তিটি বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে।

তিনি জানান, বিদ্যমান চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থবিরোধী হয়, তাহলে সেটি পুনর্বিবেচনার সুযোগ ওই চুক্তিতেই রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপকৃত বাড়তি শুল্কের প্রভাব কমাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক শুল্ক চুক্তিতে স্বাক্ষর করে। বাংলাদেশের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

This post was viewed: 9

আরো পড়ুন