Ridge Bangla

ইরান ও রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বৃদ্ধি

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অস্থিরতা কমাতে ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কথা বিবেচনা করে ওয়াশিংটন এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানি ঘাটতির ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশ ও অংশীদারদের বিশেষ অনুরোধের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। মূলত সাপ্লাই চেইন সচল রেখে জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে ওয়াশিংটন এই নমনীয়তা দেখাচ্ছে।

মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন্স উপকমিটির বাজেট শুনানিতে বেসেন্ট বলেন, সর্বশেষ সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠককালে প্রায় ১০টি দেশের অর্থমন্ত্রী তাঁর কাছে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ পুনরায় বাড়াতে অনুরোধ জানান।

This post was viewed: 8

আরো পড়ুন