Skip to main content

Ridge Bangla

ইরানের তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণার পরদিনই এ পদক্ষেপ নেওয়া হয়।

জব্দ হওয়া জাহাজগুলোর নাম ডিপ সি, সেভিন ও দোরেনা। আন্তর্জাতিক জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি জাহাজেই উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল। তবে ঠিক কোন স্থানে এগুলো আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের একটি এলাকায় জাহাজগুলো জব্দ করা হয়েছে, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি। এর মধ্যে দোরেনা নামের ট্যাংকারটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ছিল, আর সেভিনে ছিল প্রায় ১০ লাখ ব্যারেল।

এর আগে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেয়।

This post was viewed: 31

আরো পড়ুন