Skip to main content

Ridge Bangla

সংসদ ভবনের গ্যালারিতে বীরশ্রেষ্ঠদের নামাঙ্কন

জাতীয় সংসদ ভবনের ভেতরের গ্যালারিগুলোকে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে নতুন করে নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত ঘোষণা দিয়ে আতিকুর রহমান জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের প্রতি শ্রদ্ধাবোধ সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সংসদ ভবনের সাতটি গ্যালারির নতুন নামগুলো হলো, ভিআইপি গ্যালারি-১ পদ্মা থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ভিআইপি গ্যালারি-২ মেঘনা থেকে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। গ্যালারি-৩ শিমুল থেকে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। গ্যালারি-৪ শিউলি থেকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। গ্যালারি-৫ বকুল থেকে বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন। গ্যালারি-৬ শাপলা থেকে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। গ্যালারি-৭ যমুনা থেকে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল।

এছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য সংরক্ষিত গ্যালারি দুটির নাম সাংবাদিক গ্যালারি-১ ও ২।

This post was viewed: 68

আরো পড়ুন