Skip to main content

Ridge Bangla

৩৬–৭২ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনা সম্ভাবনা: ট্রাম্প

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “আলোচনার সুযোগ রয়েছে।”

কূটনৈতিক সূত্রগুলোও ইঙ্গিত দিচ্ছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ শুরু হতে পারে। বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এ আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত তিনটি কার্গো জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি জাহাজ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আটক করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। আইআরজিসির দাবি, আটক জাহাজগুলো নিয়ম লঙ্ঘন করে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল এবং নৌ-নিরাপত্তা বিঘ্নিত করছিল। পরে সেগুলোকে ইরানের জলসীমায় নিয়ে গিয়ে তল্লাশি করা হয়।

This post was viewed: 26

আরো পড়ুন