Skip to main content

Ridge Bangla

ভূমধ্যসাগর দিয়ে চার মাসে ইতালি গেছেন ২০৬৬ বাংলাদেশি

২০২৬ সালের শুরু থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ৭ হাজার ৬৪৩ জন অনিয়মিত অভিবাসী। গতকাল বুধবার (২২ এপ্রিল) ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, অভিবাসীর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় হ্রাস পেলেও শীর্ষে রয়েছে বাংলাদেশিরা।

পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে ২১ এপ্রিল অব্দি মোট ৭ হাজার ৬৪৩ জন অভিবাসী ইতালিতে পাড়ি জমিয়েছেন। ২০২৫ সালের একই সময় পর্যন্ত ইতালিতে পৌঁছেছিলেন ১৩ হাজার ৯ জন অভিবাসী, আর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৬ হাজার ৯০ জন। অর্থাৎ, বিগত দুই বছরের তুলনায় চলতি বছর ইতালিতে অভিবাসীর আগমন কমেছে।

সামগ্রিক সংখ্যা কমে এলেও জাতীয়তার ভিত্তিতে অভিবাসীদের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশিরা। চলতি বছরের শুরু থেকে ২১ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৬৬ জন বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন, যা দেশটিতে আগত মোট অভিবাসীর প্রায় ২৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সোমালিয়া থেকে আগত অভিবাসীর সংখ্যা ৯৫৬ জন।

এছাড়াও এই তালিকায় রয়েছে পাকিস্তানি ৭৯৭ জন, সুদানি ৬৮১ জন এবং মিশরীয় ৫৩৪ জন। তিউনিসিয়া, মালি, এরিত্রিয়া এবং মরক্কোসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের উপস্থিতিও পরিসংখ্যানে উঠে এসেছে।

This post was viewed: 24

আরো পড়ুন