Skip to main content

Ridge Bangla

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০ জন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) রাজ্যের ভিরুধুনগর জেলায় একটি নিবন্ধিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার […]

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ইতোমধ্যে পুনঃনির্ধারণ করে প্রকাশ করা হয়েছে। শনিবার সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনের স্বাক্ষরিত পুনঃতফসিলে এ তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল […]

বিভিন্ন দল ও সংগঠন থেকে এনসিপিতে যোগ দিলেন ৩০ নেতা-কর্মী

রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁদের বরণ করে নেওয়া হয়। এদিন এনসিপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক […]

সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

দেশের বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিচারিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি […]

মজুত গ্যাসে ১২ বছর মিটবে দেশের চাহিদা: জ্বালানিমন্ত্রী

জাতীয় সংসদে জ্বালানি খাত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের বর্তমান উত্তোলনযোগ্য গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব। রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী […]

পদ থেকে বহিষ্কার ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা

রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর মাহিগঞ্জ এলাকার খাসবাগ থেকে তাঁকে আটক করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাহিগঞ্জের খাসবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা অভিমুখী ট্রেনে ফেনসিডিলের চালানটি […]

বিদেশি পিস্তলসহ চট্টগ্রামে গ্রেফতার ১

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর কামারাবাদ মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আতুরার ডিপো এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি অটোরিকশা থেকে নেমে পালানোর […]

জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনদুর্ভোগ বাড়াবে: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এই পরিস্থিতিকে “মড়ার ওপর খাঁড়ার ঘা” হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ডা. […]

মধ্যরাতে মাদক কারবারির বাড়িতে পুলিশ কর্মকর্তা, অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসীর পিটুনি

ফরিদপুরের সালথায় এক মাদক মামলার আসামির বাড়িতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা মো. ইমরান হাসান (৩০), তিনি সালথা থানায় এএসআই হিসেবে কর্মরত। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। খবর […]

মাদারীপুরে একাধিক মামলার আসামি আ. লীগ নেতা গ্রেফতার

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চানমিয়া সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেতা বাবুল এবং মহাব্বাত হত্যা মামলার আসামি তিনি। এছাড়াও তাঁর বিরুদ্ধে এলাকায় প্রভাব […]

অবশেষে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

অ্যামোনিয়ার তীব্র সংকটে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানা। শনিবার (১৮ এপ্রিল) রাতে কারখানার নিজস্ব মজুদ শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানা সূত্রে জানা গেছে, ডিএপি সার উৎপাদনের মূল কাঁচামাল হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়া সরবরাহের জন্য কারখানাটি মূলত স্থানীয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) […]

সৈকতে ফেলে পর্যটককে মারধর, কক্সবাজারে আটক ২

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে জুতা হারানোকে কেন্দ্র করে এক পর্যটককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। আহত পর্যটকের নাম মো. এনাম (২৮), তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পিকনিকে আসা একদল পর্যটক সৈকতে গোসলের আগে টিউব পরিচালনাকারীদের কাছ থেকে টিউব ভাড়া নেওয়ার […]

ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

দেশে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও সেবা সহজীকরণের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নতুন আমদানি […]

সোমালিল্যান্ডে ইসরায়েলি দূত নিয়োগ, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিল্যান্ডে ইসরায়েল কর্তৃক দূত নিয়োগের বিতর্কিত পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরবসহ ১২টি মুসলিম দেশ। একে সোমালিয়ার সার্বভৌমত্বের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে দেশগুলো। শনিবার (১৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব ছাড়াও মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা এই নিন্দা জানান। […]

কচ্ছপ পাচারের সময় প্রশাসনের হাতে আটক, ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচারের সময় বিভিন্ন প্রজাতির ১৩টি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) মেঘনা টোলপ্লাজা এলাকায় পরিচালিত অভিযানে বন্যপ্রাণী পাচারের দায়ে সাবের মারমা নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া […]

নতুন যুগে বগুড়া: সোমবার সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিটি করপোরেশনের মর্যাদা পেতে যাচ্ছে উত্তরের গুরুত্বপূর্ণ জনপদ বগুড়া। ১৮৭৬ সালে যাত্রা শুরু করা এই পৌরসভাটি প্রশাসনিকভাবে এখন থেকে পূর্ণাঙ্গ সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই নতুন সিটি করপোরেশনের কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, এদিন […]

বাংলাদেশিসহ লিবিয়া উপকূলে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূলীয় এলাকা জুওয়ারা থেকে অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সাগরপথে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানের শিকার বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের তথ্যমতে, গত কয়েক দিনে রাজধানী ত্রিপোলি থেকে ১১৭ কিলোমিটার দূরের জুওয়ারা উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের […]

ভারত থেকে পাইপলাইনে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছাল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে এই চালানটি পার্বতীপুরে অবস্থিত পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে পৌঁছে। জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। টানা সরবরাহ প্রক্রিয়া শেষে শনিবার নির্ধারিত সময়ে পুরো […]

হাইকোর্টে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা চেয়ে রিট

দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আগামী সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন। এর আগে দেশে হামের কারণে শিশু মৃত্যুর […]

আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ফের অস্থিরতা সৃষ্টি করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার (১৯ এপ্রিল) সকালে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ সামরিক পদক্ষেপ নেওয়া হয় বলে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে উঠে এসেছে। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি জানান, রোববার সকালে উত্তর কোরিয়া কর্তৃক একাধিক সন্দেহভাজন […]