Ridge Bangla

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০ জন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) রাজ্যের ভিরুধুনগর জেলায় একটি নিবন্ধিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, দেশটির শিল্প কারখানাগুলোতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনায় অবহেলা এসব দুর্ঘটনার প্রধান কারণ।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন দুর্ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন।

This post was viewed: 4

আরো পড়ুন