লিবিয়ার পশ্চিম উপকূলীয় এলাকা জুওয়ারা থেকে অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সাগরপথে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানের শিকার বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের তথ্যমতে, গত কয়েক দিনে রাজধানী ত্রিপোলি থেকে ১১৭ কিলোমিটার দূরের জুওয়ারা উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে অন্তত একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনকে নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
This post was viewed: 6