Ridge Bangla

অবশেষে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

অ্যামোনিয়ার তীব্র সংকটে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানা। শনিবার (১৮ এপ্রিল) রাতে কারখানার নিজস্ব মজুদ শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কারখানা সূত্রে জানা গেছে, ডিএপি সার উৎপাদনের মূল কাঁচামাল হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়া সরবরাহের জন্য কারখানাটি মূলত স্থানীয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও বহুজাতিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর ওপর নির্ভরশীল।

তবে গত ৪ মার্চ থেকে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে ওই দুটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেলে ডিএপি সার কারখানায় অ্যামোনিয়া সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি কর্তৃপক্ষ মজুদ থাকা অ্যামোনিয়া ব্যবহার করে কারখানা সচল রাখার চেষ্টা করলেও সেই মজুদ শেষ হয়ে যাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

ডিএপি সার কারখানার প্রশাসন বিভাগের প্রধান আলমগীর জলিল গণমাধ্যমকে কারখানা বন্ধের এ তথ্য নিশ্চিত করেছেন।

This post was viewed: 3

আরো পড়ুন