Skip to main content

Ridge Bangla

কচ্ছপ পাচারের সময় প্রশাসনের হাতে আটক, ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচারের সময় বিভিন্ন প্রজাতির ১৩টি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) মেঘনা টোলপ্লাজা এলাকায় পরিচালিত অভিযানে বন্যপ্রাণী পাচারের দায়ে সাবের মারমা নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া কচ্ছপগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত সাবের মারমা খাগড়াছড়ির মহলছড়ি এলাকার বাসিন্দা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাবের দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণী চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছেন।

উদ্ধারকৃত কচ্ছপগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে বৈদ্যেরবাজার এলাকায় উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন