Skip to main content

Ridge Bangla

বিদেশি পিস্তলসহ চট্টগ্রামে গ্রেফতার ১

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর কামারাবাদ মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আতুরার ডিপো এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি অটোরিকশা থেকে নেমে পালানোর সময় সাইফুলকে আটক করেন দায়িত্বরত কর্মকর্তারা। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইফুল স্বীকার করেছেন যে, পিস্তলটি ব্যবহার করে তিনি এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। পুলিশ রেকর্ড বলছে, সাইফুলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরি সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন