Skip to main content

Ridge Bangla

নতুন যুগে বগুড়া: সোমবার সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিটি করপোরেশনের মর্যাদা পেতে যাচ্ছে উত্তরের গুরুত্বপূর্ণ জনপদ বগুড়া। ১৮৭৬ সালে যাত্রা শুরু করা এই পৌরসভাটি প্রশাসনিকভাবে এখন থেকে পূর্ণাঙ্গ সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই নতুন সিটি করপোরেশনের কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টায় তিনি এই পরিবর্তনের ঘোষণা দেবেন। দীর্ঘদিন ধরে শহরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বগুড়া শহরের প্রশাসনিক কাঠামোর ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। ১৮২১ সালে জেলা ঘোষণার পর শহরের উন্নয়ন ও পরিচালনার লক্ষ্যে ১৮৬৯ সালে প্রথম ‘বগুড়া টাউন কমিটি’ গঠিত হয়। পরবর্তীতে ১৮৭৬ সালের ১ জুলাই মাত্র ১.২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ‘বগুড়া মিউনিসিপ্যালিটি’ যাত্রা শুরু করে। ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত শহরটি নানা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন