Ridge Bangla

ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

দেশে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও সেবা সহজীকরণের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নতুন আমদানি নীতি প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অচিরেই তা উন্মুক্ত করা হবে। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা সহজীকরণের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবিদাওয়া কার্যকরভাবে সরকারের কাছে তুলে ধরতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ভূমিকা আরও সক্রিয় ও শক্তিশালী হওয়া প্রয়োজন। প্রয়োজনে গঠনমূলক ও ইতিবাচক চাপ সৃষ্টির মাধ্যমেও সংগঠনটি নীতিগত সহায়তা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ সংগঠনকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। বরং এটিকে ব্যবসায়ী সমাজের একটি কার্যকর ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।

This post was viewed: 9

আরো পড়ুন