টাইমের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় ‘লিডারস’ ক্যাটাগরিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিভাগে তিনি ১৬ তম অবস্থানে রয়েছেন। টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন সংস্থাটির সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূ-রাজনীতি বিশ্লেষক,চার্লি ক্যাম্পবেল। […]
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর একটি ১১ তলা ভবনে আগুন লাগার […]
খুন নাকি আত্মহত্যা? ২২ বছরেও খোলেনি তিন্নি হত্যা-রহস্যের জট

বাংলাদেশি বিনোদন জগতে স্বল্প সময়ের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উদিত হয়েছিলেন সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি। ১৯৯৯ সালে র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই তরুণীর প্রতিভা ও গ্ল্যামারে অল্প সময়েই ধরা দিয়েছিল সাফল্য। কিন্তু সেই আলোকোজ্জ্বল পথ হুট করেই মিশে যায় নিকষ কালো অন্ধকারে। ২০০২ সালের ১০ নভেম্বর রাতে বুড়িগঙ্গা নদীর স্রোতে হারিয়ে যায় তিন্নির […]
দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আলোচনার জন্য পাকিস্তানকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা এমন একটি অবস্থায় আছি, […]
ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ১১ জন

ভারতের ছত্রিশগড় রাজ্যের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন এবং ২২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে ঘটে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বয়লারটির একটি টিউবে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন, পরে হাসপাতালে […]
জ্বালানি সংকটে পোশাকশিল্পে উৎপাদন কমেছে ৩০ শতাংশ

দেশের তৈরি পোশাকশিল্পে জ্বালানি সংকটের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে শিল্পখাতে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা জানান, বর্তমান পরিস্থিতিতে শিল্পটির উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। বিজিএমইএ সূত্রে জানা যায়, লোডশেডিংয়ের সময় […]
রাউজানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ দৌলত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় তার নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দৌলতের শোবার ঘরের আলনা থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। […]
সীমান্তে ৫৭৭ বোতল এসকাফ ডিএক্সসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় সিরাপ ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আব্দুল্লাহ আল আরাফাত শুভ (২৬) নামে এক যুবককে আটক করা হয়। বুধবার (১৫ এপ্রিল) সকালে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত জানান। তিনি […]
চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ নামক ফ্লাইটে আসা দুই যাত্রীর লাগেজে তল্লাশি চালায় বিমানবন্দর কাস্টমস এবং কাস্টমস ইন্টেলিজেন্স দলের সদস্যরা। […]
২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর, যা ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম […]
বিশ্ববাজারে জ্বালানি মূল্যবৃদ্ধি: ৩০০ কোটি ডলারের জরুরি ঋণ সহায়তা চায় সরকার

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর ফলে চার মাসে এই পণ্য আমদানিতে বাংলাদেশকে প্রয়োজন হবে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের অর্থ। এই চাপ সামাল দিতে সরকার বিদেশ থেকে ঋণ নেওয়ার চেষ্টা শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) […]
দেশের বিভিন্ন অঞ্চলে রাতে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে জানানো হয়, রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক […]
নোয়াখালীর ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

নোয়াখালীর সেনবাগে ইমতিয়াজ ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা […]
দেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা জানালেন মন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন। সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তালিকায় সংরক্ষিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সরকারি দলের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন […]
১০ টাকা নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ হারালেন চাচি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকা নিয়ে শিশুদের বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আপন ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আয়েশা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় […]
শিক্ষক সংকট মোকাবিলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসন এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে একটি তালিকা বা ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই তালিকা থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা এডহক কমিটিকে বলা হয়েছে। […]
মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি পেছালো

রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সাবেক মেয়র ও শেখ ফজলে নূর তাপস, সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পেছানো হয়েছে। নতুন করে আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। […]
সিরাজগঞ্জে কালোজিরা চাষে বাম্পার ফলনের আশা কৃষকের

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলসহ জেলার বিভিন্ন অঞ্চলে কালোজিরা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ইতোমধ্যেই চরাঞ্চলে কালোজিরার ফুলে ভরে উঠেছে। বাজারে কালোজিরার ভালো দাম থাকায় কৃষকেরা আনন্দিত। এবার সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩৭ হেক্টর জমিতে, তবে কৃষকেরা তার চেয়ে বেশি জমিতে চাষাবাদ করেছেন। বিশেষত যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর […]
রহস্যময় আজিজ মোহাম্মদ ভাই: ব্যবসায়ী নাকি আন্ডারওয়ার্ল্ড ডন?

দেশের চলচ্চিত্র ও ব্যবসা জগতের এক রহস্যময় নাম আজিজ মোহাম্মদ ভাই। তার কর্মকাণ্ড ও জীবনযাত্রা সাধারণ মানুষের কাছে তাকে অনেকটা চলচ্চিত্রের ‘গডফাদার’ হিসেবে পরিচিতি দিয়েছে। নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রের একচ্ছত্র আধিপত্য থেকে শুরু করে চাঞ্চল্যকর সব অপরাধের অভিযোগ- সবখানেই ঘুরেফিরে এসেছে তার নাম। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিকে নিয়েই এই আর্টিকেল […]
দুই লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুই জাহাজ: চিফ হুইপ

চট্টগ্রাম বন্দরে দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ নোঙর করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবর গণমাধ্যমে গুরুত্ব পেলেও, একই সঙ্গে বিপুল পরিমাণ […]