বর্তমানে বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন। সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তালিকায় সংরক্ষিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সরকারি দলের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী সংসদকে এই তথ্য দেন।
তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়েও মন্ত্রী আলোকপাত করেন। তিনি জানান, গেজেটভুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অমুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ ওঠে তবে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।
২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগের আবেদন পাওয়া গেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এর মধ্যে যাচাই-বাছাই শেষে তদন্তের পর ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে।