Skip to main content

Ridge Bangla

দেশের বিভিন্ন অঞ্চলে রাতে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে জানানো হয়, রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এসব অঞ্চলে দমকা হাওয়া, বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায়ও থাকতে পারে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে, রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এতে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 14

আরো পড়ুন