Skip to main content

Ridge Bangla

দুই লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুই জাহাজ: চিফ হুইপ

চট্টগ্রাম বন্দরে দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ নোঙর করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবর গণমাধ্যমে গুরুত্ব পেলেও, একই সঙ্গে বিপুল পরিমাণ তেল নিয়ে জাহাজ আগমনের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি। ইতিবাচক খবরও সমানভাবে প্রচারের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন, মানবিক রাষ্ট্র গঠন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় কাজ করছে। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে নুরুল ইসলাম মনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন বিদেশি ভাষা শেখার বিকল্প নেই। আরবি, মান্দারিন, ইতালিয়ান, কোরিয়ান ও জাপানিজ ভাষা শেখার পাশাপাশি ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে গুরুত্ব দিতে হবে। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি জানান, সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

This post was viewed: 18

আরো পড়ুন