চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় সিরাপ ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আব্দুল্লাহ আল আরাফাত শুভ (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) সকালে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নে এই তৎপরতা চালানো হয়।
প্রথমে মক্কা স্কেল এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৮ বোতল নিষিদ্ধ এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালক শুভকে হাতেনাতে আটক করে বিজিবি।
একই ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম সংলগ্ন গণকবর এলাকায় অন্য একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল একই ধরনের মাদক উদ্ধার করা হয়।
This post was viewed: 14