৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

সরকারি খাতে জনবল সংকট দূর করতে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া […]
আজ থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে আজ ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ জলসীমায় ৫৮ দিনের এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় জেলাগুলোতে মৎস্য অধিদপ্তর নানা পদক্ষেপ নিয়েছে। ভোলা জেলায় প্রায় ৬৫ হাজার নিবন্ধিত জেলে এই সিদ্ধান্তের […]
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান ইস্যুতে যুদ্ধবিরতি ও আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ সংকটের শঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ১৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক […]
বার্সাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শুরুতে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে। আতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে ইউরোপসেরার লড়াই থেকে ছিটকে গেল হান্সি ফ্লিকের দল। অন্যদিকে দীর্ঘ ৯ বছরের খরা কাটিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল দিয়েগো সিমিওনের শিষ্যরা। নিজেদের মাঠে প্রথম […]
দুর্ঘটনার কবলে ঢাবির ক্ষণিকা বাস, আহত ৮

রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকালে শিক্ষার্থীদের নিয়ে ক্ষণিকা নামক বাসটি ক্যাম্পাসের দিকে আসছিল। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে […]
চারদিন পর পুনরায় শুরু সংসদ অধিবেশন

চারদিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন পুনরায় আরম্ভ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলমান অধিবেশনে সংসদ সদস্যরা বিভিন্ন কার্যসূচিতে অংশ নিচ্ছেন। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে গত ১০ […]