Skip to main content

Ridge Bangla

২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর, যা ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

জানানো হয়, ওইদিন সকাল সাড়ে ১০টায় বগুড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রশাসনের কর্মকর্তারা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। এ উপলক্ষে সার্কিট হাউজে প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতাদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জেলা জজ কোর্টে ই-বেইলবন্ড কার্যক্রম এবং আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃক বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন ও খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

This post was viewed: 18

আরো পড়ুন