Skip to main content

Ridge Bangla

বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর একটি ১১ তলা ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট সমন্বিতভাবে আগুন নেভাতে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

This post was viewed: 19

আরো পড়ুন