Skip to main content

Ridge Bangla

রাউজানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ দৌলত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় তার নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।

গোপন খবরের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দৌলতের শোবার ঘরের আলনা থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এছাড়া সিলিংয়ের ওপর থেকে একটি ধারালো ছোরা জব্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আগেও একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন