কওমি মাদরাসার দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ পরিবর্তন, জানা গেল কারণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে দেশের কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কওমি মাদরাসা বোর্ডসমূহের সর্বোচ্চ পর্যায় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এই তথ্য নিশ্চিত করে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত […]
রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

ডব্লিউডব্লিউই রিংয়ে দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দেওয়া, অনুপ্রেরণা জোগানো ও একটি প্রজন্মের সঙ্গে বেড়ে ওঠা রেসলিং ইতিহাসের কিংবদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা গতকাল রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন। এই বিদায়ে ডব্লিউডব্লিউই রিংয়ে আর দেখা যাবে না কুস্তিগীর জন সিনাকে। গতরাতে শেষবারের মতো রিংয়ে নামেন তিনি। তবে শেষ ম্যাচটি ভালো কাটেনি কিংবদন্তির। শনিবার […]
হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহী ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রের দাবি, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। বিভিন্ন পক্ষ দাবি করছে, হামলার পরপরই ওই দুই ব্যক্তি […]
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে। এ বছর ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তাঁর রোল নম্বর […]
দুই বীর সেনার মৃত্যুতে স্তব্ধ কুড়িগ্রাম

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মধ্যে দুজনের বাড়ি কুড়িগ্রামে। দেশের পতাকা বয়ে নেওয়া দুই বীর সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে কুড়িগ্রাম জেলা। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সুদানের আবেই […]
কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে থামাতে পারবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ষড়যন্ত্রই আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে এবং নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক ধারায় দেশ এগিয়ে যাবে। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মহান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন […]
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য পুলিশের নিরাপত্তা প্রটোকল জোরদার

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য একটি সমন্বিত নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, দলীয় কার্যালয়, চলাচল, জনসভা-সমাবেশ এবং সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রোববার […]
হাদির ওপর হামলার মূল সন্দেহভাজনরা দেশেই আছে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজনরা দেশ ছাড়েনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিদেশে পালানোর সব সম্ভাবনা নাকচ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির এক সংবাদ সম্মেলনে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত […]
হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের ৩ দিনের রিমান্ড

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ […]
ওসমান হাদীর শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিন মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ মোঃ ওসমান হাদীর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাঁর সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। প্রাইমারি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. আলিউজ্জামান জোয়ার্দার এবং আইসিইউ কনসালটেন্ট হিসেবে রয়েছেন ডা. মোঃ জাফর ইকবাল। মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, […]
বিপদে একা, তবুও অটুট মানবিকতায় পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে একটি মর্মস্পর্শী পোস্ট শেয়ার করেছেন। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পাতায় তিনি মানুষের কৃতঘ্নতা ও একাকীত্বের বিষয়ে অনুভূতি প্রকাশ করেন। পরীমনি লিখেছেন, “মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।” যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, […]
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: ইসি

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং তা বানচালের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার সম্ভাবনা মোকাবিলায় নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ় অবস্থানের নির্দেশ দিয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর […]
রুশ স্থগিত সম্পদ ব্যবহার করতে ইউরোপ–ইউক্রেনের সিদ্ধান্ত, মস্কোর পাল্টা মামলা

ইউক্রেনের যুদ্ধকালীন অর্থ ঘাটতি মেটাতে রাশিয়ার স্থগিত সম্পদ ব্যবহারের উদ্যোগে এবার পাল্টা আইনি লড়াই শুরু করেছে মস্কো। বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। মস্কোর অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের সম্পদ চুরি করতে চাইছে। টানা চার বছরের যুদ্ধে ইউক্রেনের অর্থভাণ্ডার কার্যত খালি। আগামী দুই বছরে দেশটির ১৩৫.৭ বিলিয়ন ইউরোর বাজেট ঘাটতি পূরণে সমাধান […]
মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ১২৩ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ইউরোপের দেশ বেলারুশ। মুক্তিপ্রাপ্ত এসব বন্দিদের মধ্যে রয়েছেন দেশটির জনপ্রিয় বিরোধী নেত্রী মারিয়া কোলেসনিকোভা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিয়ালিয়াতস্কি। মিনস্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কোয়ালের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত কার্যকর হয়। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বেলারুশের গুরুত্বপূর্ণ রপ্তানি […]
ইউক্রেনের জ্বালানি ও শিল্প অবকাঠামোয় রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১০ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতভর চালানো এই হামলায় জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেন, অন্তত পাঁচটি অঞ্চলে হামলা হয়েছে এবং এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আগুন নেভানো ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক […]
অস্ট্রেলিয়ার সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১২ জন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বন্ডি বিচের শিশু পার্কসংলগ্ন এলাকায় এ […]
হাদির হামলাকারীরা ভারতে পালালে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিলে তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়। এ সময় ক্ষমতাচ্যুত […]
খুলনায় কারখানা থেকে অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার, আটক ৩

খুলনা নগরীর জোড়াগেইট এলাকায় একটি লেদ কারখানা থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাশের ওই কারখানায় অভিযান চালানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন খুলনা সদরের নজরুল ইসলাম (৫৫), পশ্চিম বানিয়াখামারের রহমাতউল্লাহর ছেলে আগবার আলী […]
৫ জেলার ইংরেজি বানান নিয়ে নির্দেশনা দিল কারিগরি বোর্ড

সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও এখনো বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের চিঠিপত্র ও নথিতে পাঁচটি জেলার নামের পুরনো ইংরেজি বানান ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া জেলার নামের বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংশোধিত ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণ করার তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]
সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন যুক্তরাষ্ট্রের

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নিহত বাংলাদেশি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এই সমবেদনা জানানো হয়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি আহত আটজন শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের […]